জেলা ও দায়রা জজ
মোঃ আহসান তারেক
সিনিয়র জেলা ও দায়রা জজ
পিতা-মৌলভী ওয়ায়েজ উদ্দিন আহমেদ, গ্রাম-নজর, ডাকঘর-তিলকপুর, থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরহাট।
জনাব মোঃ আহসান তারেক এই জেলায় গত ০৪-৬-২০২৫ খ্রিস্টাব্দে জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেন। তিনি ১৮ তম বিসিএস (বিচার) ব্যাচের সদস্য। তিনি গত ২৪-০৬-১৯৯৮ ইং তারিখে দিনাজপুর জেলা জজশীপে সহকারী জজ হিসাবে চাকুরীতে যোগদান করেন। তার সার্ভিস আইডি নং ১৯৯৮১১৮১৪৮। শিক্ষাজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএল-বি (অনার্স), এলএলএম ডিগ্রি লাভ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের একজন সদস্য। তার নিজ জেলা জয়পুরহাট। এই স্টেশনে যোগদানের আগে তিনি নোয়াখালী, পাবনা, নীলফামারী, রংপুর, চাঁদপুর, ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, কুড়িগ্রাম, রাজশাহী ও দিনাজপুর জেলায় বিভিন্ন পদে কর্মরত ছিলেন।তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট(বিপিএটিসি), বিলিয়া, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি(এনএপিডি) ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করেন।ব্যক্তিগতভাবে তিনি মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভারত, চীন, দুবাই, নেপাল ও মালদ্বীপ সফর করেন।